ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় ধৃত আসামির বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়:
– নাম: হানিফ মিয়া
– পিতা: মৃত মন্তু মিয়া
– স্থায়ী ঠিকানা: চানপুর মন্তু মিয়ার বাড়ি
– বর্তমান ঠিকানা: রাজাপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
