ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্ব পাশে সীমনা সড়ক সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নদীর প্লাবনভূমি, বিল ও কৃষিজমি ভরাটের কাজ।
সীমনা সড়কের প্রথম ব্রিজ পার হয়ে দ্বিতীয় ব্রিজের আগেই নতুন করে টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। একইসাথে চারপাশে বাউন্ডারি দেওয়ার কাজও চলমান। জানা গেছে, বাউন্ডারি শেষ করে পুরো জায়গাটি বালু দিয়ে ভরাট করা হবে।
অথচ পাশেই ভরাট করা প্রায় ৯৮ শতাংশ জমিতে মাত্র পাঁচ মাস আগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল এবং বালু নিলামের জন্য সাইনবোর্ডও টানানো হয়েছিল।
কিন্তু পরবর্তীতে কার্যকর নজরদারি ও পদক্ষেপ না থাকায় আবারও দখল ও ভরাট কার্যক্রম বেড়েই চলেছে।
নদীর প্লাবনভূমি, বিল ও ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এ অবৈধ দখল ও ভরাট বন্ধ করা হোক।
