নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামির বসতবাড়ি থেকে ২৮ (আটাশ) বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ মো. এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত এমরান মিয়া কাশিনগর এলাকার মাহফুজ মিয়ার ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
