Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার তিন রেলস্টেশন: মৌলিক সুবিধার অভাবে নিত্য ভোগান্তিতে যাত্রীরা
    ব্রাহ্মণবাড়িয়া

    অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার তিন রেলস্টেশন: মৌলিক সুবিধার অভাবে নিত্য ভোগান্তিতে যাত্রীরা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 8, 2026Updated:July 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া রেলস্টেশনে প্রতিবন্ধী যাত্রীদের চলাচলের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার র‌্যাম্প এবং নারী যাত্রীদের জন্য পৃথক বিশ্রামাগার বা অপেক্ষমাণ কক্ষ না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। এ অবস্থার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

    সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা ব্রাহ্মণবাড়িয়ার এই তিনটি রেলস্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। যাত্রীদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি, নারী, প্রবীণ, শিশু ও দুগ্ধপোষ্য সন্তানসহ অসংখ্য মা। কিন্তু স্টেশনগুলোতে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প না থাকায় প্রতিবন্ধী যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হয়। এতে তারা প্রতিনিয়ত ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়ছেন।

    অন্যদিকে নারী যাত্রীদের জন্য পৃথক ও স্বাস্থ্যসম্মত বিশ্রামাগার কিংবা অপেক্ষমাণ কক্ষ না থাকায় দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষায় থাকা নারী, শিশু ও বয়স্কদের নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ নারী, গর্ভবতী ও শিশু নিয়ে ভ্রমণকারী মায়েদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠছে।

    সচেতন মহলের মতে, প্রতিবন্ধীবান্ধব ও নারীবান্ধব রেলস্টেশন গড়ে তোলা সময়ের দাবি। বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ এবং নারীবান্ধব জনসেবা নিশ্চিত করার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের অংশীদার। সে আলোকে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ও সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও শিশুদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া রেলস্টেশনে জরুরি ভিত্তিতে হুইলচেয়ার র‌্যাম্প এবং নারীদের জন্য পৃথক বিশ্রামাগার স্থাপন করা প্রয়োজন। এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানবিক ও সাংবিধানিক দায়িত্বও।”

    তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরাও দ্রুত এসব সুবিধা নিশ্চিত করে রেলস্টেশনগুলোকে আরও নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানিয়েছেন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleআখাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি তিতাস নদীর সেতু, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
    Next Article বিজয়নগরে ২৮ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.