Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»রোগীদের ফেলে সংবর্ধনা: ভুরিভোজে স্বাস্থ্যকর্মীরা, স্থবির মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা
    ব্রাহ্মণবাড়িয়া

    রোগীদের ফেলে সংবর্ধনা: ভুরিভোজে স্বাস্থ্যকর্মীরা, স্থবির মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 9, 2026No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।

    চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর দেখা পাননি অনেকে। কোথাও বন্ধ ছিল কমিউনিটি ক্লিনিক, কোথাও আবার জরুরি স্বাস্থ্যসেবা কার্যত অচল। অভিযোগ উঠেছে, দায়িত্ব পালনের পরিবর্তে বিদায় সংবর্ধনা, ভুরিভোজ ও আনন্দ ভ্রমণে ব্যস্ত ছিলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের নিয়মিত স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন হাজারো রোগী, গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুরা।

    স্থানীয় সূত্র, স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ জুন কসবা উপজেলায় মাসিক সমন্বয় সভা ও মাঠ পর্যায়ে ইপিআই এবং কমিউনিটি ক্লিনিক তদারকির কথা থাকলেও দায়িত্ব পালনের পরিবর্তে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম, নবীনগর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শফিকুল ইসলাম এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

    এর এক সপ্তাহ পর ২০ জুন একই ধরনের অভিযোগ আরও প্রকট আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম এবং এমপিইটিআই প্রদোষ কান্তি দাস সরকারি দায়িত্ব ফেলে সিলেটের সাদা পাথর এলাকায় আনন্দ ভ্রমণে যান।

    একই সময়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বদলিজনিত কারণে ডা. ইসমাইল হোসেন রাহাত এবং অবসরজনিত কারণে মো. মনির হোসেন ও বশির আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে অংশ নিতে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ৪৫ জন স্বাস্থ্য সহকারী এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মী নিজ নিজ কর্মস্থল ত্যাগ করেন।

    স্থানীয়দের অভিযোগ, একযোগে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী কর্মস্থল ছেড়ে যাওয়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক কার্যত অচল হয়ে পড়ে। সর্দি-কাশি, ডায়রিয়া, আমাশয়সহ সাধারণ রোগে আক্রান্ত মানুষ চিকিৎসাসেবা পাননি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুরা। পাশাপাশি সরকারিভাবে সরবরাহ করা ২৮ ধরনের বিনামূল্যের ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাও ব্যাহত হয়।

    অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ২০২৫ সালের একটি পুরোনো ব্যানার টাঙিয়ে সেটিকে মাসিক সমন্বয় সভা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শতাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠান ও ভুরিভোজে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে এই অর্থ কোথা থেকে এসেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

    এদিকে সংশ্লিষ্ট কয়েকজন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রভাব বজায় রাখার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, অতীতে তারা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ছিলেন, আর বর্তমানে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন ছবি ও ফটোসেশন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো প্রামাণ্য নথি এই প্রতিবেদকের হাতে আসেনি।

    আরও অভিযোগ রয়েছে, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি গাড়ি থাকা সত্ত্বেও কর্মকর্তার ব্যক্তিগত সাদা প্রাইভেট কার সরকারি গ্যারেজে রাখা হয় এবং একই চালক দুটি গাড়ি পরিচালনা করেন। সরকারি গাড়িটি অনুমোদনের বাইরে বিভিন্ন কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে।

    অন্যদিকে এলপিআরে (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট) থাকা কর্মচারী মো. মনির হোসেন নিয়মিত অফিসে এসে বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করেছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী।

    এসব অভিযোগের বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এলপিআরে থাকা কর্মকর্তা দীর্ঘদিন এখানে চাকরি করেছেন। তিনি অফিসে আসতে পারেন, তবে কোনো ধরনের প্রভাব খাটানোর সুযোগ নেই।”

    অনুষ্ঠানের ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, “মাসিক সভায় মাঠকর্মীদের উৎসাহ দিতে মাঝে মাঝে সামান্য খাবারের আয়োজন করা হয়। এর খরচ আমরা চিকিৎসকরা নিজেরাই বহন করেছি।”

    মাঠ পর্যায়ের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা আমার নির্দেশ ছাড়া অন্য কোথাও যেতে পারেন না। আমার জানা মতে ডিউটির সময়ে তারা দায়িত্বে অবহেলা করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    সরকারি গাড়ির ব্যবহার সম্পর্কে তিনি দাবি করেন, গাড়িটি কেবল সরকারি কাজেই ব্যবহৃত হয় এবং অনিয়মের অভিযোগ সঠিক নয়।

    তবে একাধিক স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যসেবা গ্রহণকারী মানুষের প্রশ্ন, যদি মাঠ পর্যায়ের সব স্বাস্থ্যকর্মী দায়িত্বে থাকেন, তাহলে নির্ধারিত দিনে কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হলো কেন? সরকারি স্বাস্থ্যসেবা থেকে মানুষ বঞ্চিত হওয়ার দায় কে নেবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleমানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীকে বাঁচাতে নিজের রক্ত দিলেন নার্সরা
    Next Article দুই বছর পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাত্রা শুরু

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.