Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»জনসমস্যা সমাধানে নিবেদিত লাকি আক্তার: মানবিক কর্মকাণ্ডে নবীনগরজুড়ে প্রশংসিত
    Uncategorized

    জনসমস্যা সমাধানে নিবেদিত লাকি আক্তার: মানবিক কর্মকাণ্ডে নবীনগরজুড়ে প্রশংসিত

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় রয়েছেন নারী নেত্রী মোছাম্মৎ লাকি আক্তার। এলাকার বিভিন্ন জনসমস্যা, দরিদ্র মানুষের সহায়তা, নারী নির্যাতনের প্রতিবাদ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন তিনি।

    নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের মরহুম আব্দুর রউফ মাস্টার ও রেহানা বেগমের কন্যা লাকি আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের মতে, কোনো এলাকায় জনভোগান্তির খবর পেলেই তিনি সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।

    স্থানীয় সূত্র জানায়, অর্থাভাবে বিয়ে আটকে থাকা, পরিবারের পাশে দাঁড়ানো, অসচ্ছল ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা, নারী নির্যাতন ও সামাজিক অবিচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, মাদক, সন্ত্রাস এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত কাজ করছেন লাকি আক্তার।

    সম্প্রতি অতিবৃষ্টিতে নবীনগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেন পরিষ্কার এবং ড্রেন সংস্কারের উদ্যোগও নেন তিনি। এসব কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

    রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় লাকি আক্তার বর্তমানে নবীনগর পৌরসভা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পৌর মহিলা দলের সভাপতি পদপ্রার্থী এবং নবীনগর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে আলাপকালে লাকি আক্তার বলেন, নবীনগর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারায়ণপুর দক্ষিণ, সোহাতা, ডোলাবাড়ি, ভোলাচং, চৌধুরীপাড়া, পশ্চিমপাড়া, কর্মকারপাড়া ও রুদ্র কুমারপাড়ায় ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা এবং ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন।

    তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনস্বার্থে এসব এলাকায় দ্রুত ড্রেন নির্মাণ, সংস্কার এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের আন্তরিক হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।”

    স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং পৌর এলাকার মানুষের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleবিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, গুরুতর আহত নববধূ
    Next Article ব্রাহ্মণবাড়িয়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.