বিশেষ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সামাজিক সচেতনতামূলক উদ্যোগ ‘নিসর্গ’-এর আয়োজনে জেলা শহরের শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। সভাপতিত্বে করেন আলহাজ্ব হাবিবুর রহমান রতন নির্বাহী পরিচালক শিমরাইলকান্দী দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা
বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মাসুদ রানার
এবিএম মুমিনুল হক, সহসভাপতি, জেলা বিএনপি
শামীম আহমেদ, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’
আনোয়ার হোসেন, অপারেশন ম্যানেজার, এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা
আলহাজ হাবিবুর রহমান রতন, নির্বাহী পরিচালক, শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
ফাহাদ আল জিসান, প্রধান শিক্ষক, শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশ রক্ষায় পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি যত্নশীল করতে শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়মানুগভাবে বাস্তবায়নের তাগিদ দেন তারা।
অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ এবং এর নানা সুবিধা সম্পর্কে দিকনির্দেশনামূলক ধারণা প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
