নিজস্ব প্রতিবেদক:
মো: রামিম (১৫) নামে এক কিশোর গতকাল (সোমবার) সকাল আনুমানিক ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই রামিম সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে স্বজনরা আত্মীয়স্বজন, পরিচিতজন এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কিশোরের নাম মো: রামিম। তার বয়স ১৫ বছর। তার পিতার নাম ইব্রাহিম। পরিবারের বাড়ি বড় হরণ বাজার সংলগ্ন এলাকায়।
এদিকে, রামিমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
📞 01736-538623
📞 01967-332352
পরিবারের আহ্বান, একটি তথ্য বা একটি শেয়ারও রামিমকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
