নিজস্ব প্রতিবেদক:
ক্যান্সারে আক্রান্ত মাওলানা শরিফুল ইসলামের চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আর্থিক অনুদান পেয়ে মাওলানা শরিফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতারও আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
