Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সরাইলে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ইয়াবা উদ্ধার
    Uncategorized

    সরাইলে বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ইয়াবা উদ্ধার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (১৮ আগস্ট) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সরাইল থানা পুলিশের পৃথক অভিযানে কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সালমা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রামপুর মাইজপাড়ার মৃত ফজলুল হক ও মৃত সামছুন নাহারের মেয়ে এবং বর্তমানে আখাউড়া থানার তন্তর এলাকায় মজনু মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

    এ অভিযানে তল্লাশির দায়িত্বে ছিলেন এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।

    এ ছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সরাইলের দক্ষিণ আরিফাইল এলাকার জাবেদ মিয়ার ছেলে মজিবুর রহমান (২১), রসুলপুর এলাকার মো. কিবরিয়ার ছেলে আবু সোলায়মান (২২), উত্তর আরিফাইল এলাকার জালাল মিয়ার ছেলে আকাশ মিয়া (২৪), একই এলাকার নিজাম মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), বেড়তলা এলাকার শিরু মিয়ার ছেলে আবুল হোসেন, ধামাউড়া এলাকার আহাদ মিয়ার ছেলে আব্দুল জলিল (২৫), নরসিংহপুর এলাকার খুরশিদ মিয়ার ছেলে জাহেদুল ইসলাম (২৬), নোয়াগাঁও এলাকার আইয়ুব খানের ছেলে তামিম খান (২৬) এবং বড্ডাপাড়া এলাকার মৃত আবুল ফজলের ছেলে ইমরান হোসেন সাদিক (২৪)।

    পুলিশের তথ্য অনুযায়ী, মজিবুর রহমান, আবু সোলায়মান, আকাশ মিয়া ও সুজন মিয়ার কাছ থেকে ২ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ অভিযানে দায়িত্ব পালন করেন এসআই (নিরস্ত্র) মো. ইউনুছ মিয়া ও এএসআই (নিরস্ত্র) বেল্লাল হোসেন।

    আবুল হোসেনের কাছ থেকে গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।

    আব্দুল জলিল ও জাহেদুল ইসলামের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের গ্রেপ্তারে দায়িত্ব পালন করেন যথাক্রমে এসআই (নিরস্ত্র) টিপু সুলতান ও এএসআই (নিরস্ত্র) আরফিন জাহান।

    এ ছাড়া তামিম খানের কাছ থেকেও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করেন এসআই (নিরস্ত্র) মনির আহমেদ। ইমরান হোসেন সাদিকের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া।

    সরাইল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
    Next Article রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.