Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»প্রেস ক্লাবের ভবন উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা
    Uncategorized

    প্রেস ক্লাবের ভবন উদ্বোধনে আ.লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaSeptember 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এবং উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তিতাস, পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আশিকুর রহমান বাবু, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুমন হায়দার, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সেলিম রেজা এবং বাঞ্ছারামপুর টেকনিকাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ নেতা সোহাইল আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মেহের।
    এ ছাড়াও ফরদাবাদ ইউনিয়ন যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক জুলাই আগস্ট হত্যা মামলার আসামি নাসির উদ্দীন দুলালের উপস্থিতি নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে।

    অনুষ্ঠানে রাজনৈতিকভাবে ভিন্নমতের নেতাকর্মীদের একসঙ্গে উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেলেন।
    এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী। তিনি ফেসবুক লাইভে এসে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
    লাইভে ইমান আলী বলেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্বোধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকী অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন উদ্বোধন করবেন। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি আওয়ামী লীগবিরোধী সম্মুখসারির যোদ্ধা ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, জুলাই হত্যামামলার আসামি নাসির উদ্দীন দুলাল, ফয়সাল আহমেদ খানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রেস ক্লাব উদ্বোধন করতে যাচ্ছেন। তিনি কি ভুলে গেছেন ফ্যাসিস্টদের অত্যাচারের কথা?
    তিনি আরও বলেন, তারা দেশবিরোধী ও দেশদ্রোহী এমন ব্যক্তিদের বিষয়ে প্রতিমন্ত্রী যদি না জেনে থাকেন, তাহলে তাঁর জানা উচিত ছিল। আবদুর রহিম সাকী সাহেবের কর্মী পরিচয় দেওয়া শামীম শিবলী আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
    ইমান আলী বলেন, র্দুদিনে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি কিন্তু সুসময়েও ফায়দা নিচ্ছে আওয়ামী লীগের ক্যাডাররা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই হত্যামামলার আসামিদের নিয়ে এভাবে কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করা হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
    এ ঘটনায় বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleস্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত দুলুকে ফুলেল শুভেচ্ছা: লন্ডন বিএনপির কৃষক দল নেতা শাহ ইব্রাহিম
    Next Article রেস্তোরাঁ ও আখের রসের আড়ালে মাদক কারবারের অভিযোগ, বিজয়নগরে চাঞ্চল্য

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.