Author: Voice Of Brahmanbaria

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংকে লুটপাট, দুর্নীতি ও অদক্ষ কর্মকর্তাদের অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আমির হোসাইন, শফিকুল ইসলাম, মাওলানা আবুল বাশার, আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অনৈতিকভাবে প্রায় ১১ হাজার অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা ব্যাংকের কার্যক্রমকে ব্যাহত করছে। তারা এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।

Read More

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে শনিবার (১১ অক্টোবর) সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কিবরিয়া এবং সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদুল ইসলাম লিটন, সমাজসেবক শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, নূরে আলম ও মো.…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের বিস্তার ও চুরি–ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জেলার রাজনৈতিক, সামাজিক ও নাগরিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয় নিয়ে তীব্র আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, মাদক এখন হাতেহাতে পৌঁছে যাচ্ছে এবং প্রশাসনের কার্যক্রমে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। সভায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, “গত ৫ই আগস্টের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।”…

Read More

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সারা দেশের মতো এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। তিনি বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সব শিশুকে এই রোগ থেকে রক্ষা করতে টিকাই সবচেয়ে কার্যকর মাধ্যম। অভিভাবকরা সচেতন হলে প্রতিটি শিশুকে সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব।” এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—হাসপাতালের তত্ত্বাবধায়ক…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় মাদকসহ এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপির একটি টহলদল আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. সেলিম মিয়া (৩৫), পিতা— ওয়াহিদ মিয়া, গ্রাম— টানাপাড়া, থানা— আখাউড়া, জেলা— ব্রাহ্মণবাড়িয়া-কে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে…

Read More