- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
মোহাম্মদ মাসুদ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শারমিন আক্তার মাহিনুর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার কন্যা। সে চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রেজাল্ট তালিকা দেখে মাহিনুর অকৃতকার্য হওয়া জানতে পারে। বিষয়টি মেনে নিতে না পারায় সন্ধ্যায় সে পরিবারের অগোচরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতেই তিনি মারা যান। নাসিরনগর থানার…
মোহাম্মদ মাসুদ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিরাপত্তাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালেই থানা প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করা হয়। থানা ভবনের সামনে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এবং চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ। এ সময় পুলিশের এসআই, এএআই ও কনস্টেবলরা কর্মবিরতিতে অংশ নেন এবং রাজনৈতিক উদ্দেশ্য গ্রহণ ও আত্মগোপনে থাকা উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। পুলিশ সদস্যরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নেন এবং কোনও সরকারের পক্ষে কাজ করবেন না। তারা দাবি করেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা…
মোহাম্মদ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান শাকিল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুর আরেফিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ চায়না বেগম, দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, সাধারণ…
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চারটি ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়নের হাজারো মানুষ অংশ নিয়ে মতামত প্রকাশ করেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শান্তিনগর এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আখতার হোসেন। সভায় বক্তারা বলেন, “এই চার ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের পছন্দের নেতা আখতার হোসেনকে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত করতে পারব। সরাইল হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি, এখানে বহুবার ধানের শীষের এমপি পেয়েছি। আমরা কোনো জোটের প্রার্থী…
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে ছয়টি নৌকা অংশ নেয়। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান, বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব এবং নোয়াগাঁও…
মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বার ও একই বংশের প্রবাসী সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কিছুজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন, বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো…
মিঠু সূত্রধর পলাশ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ফতেহপুর এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, মেহেদী ও সিগারেটসহ বিভিন্ন ভারতীয় পণ্য। বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০০ পিস কাতান শাড়ি, ৮,৩১২ পিস কসমেটিকস, ১,৪৪০ পিস মেহেদী ও ১,১২০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ চার…
মিঠু সূত্রধর পলাশ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ময়না আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাওরাখলা গ্রামের কয়েকজন যুবক গানবাজনা শুনতে আসে। এ সময় গানবাজনাকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি জানতে পেরে কনেপক্ষের চাচা হোসেন মিয়া ঘটনাস্থলে এসে উল্টো চাওরাখলা…
মিঠু সূত্রধর পলাশ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বিজয়নগর থানায় মামলাটি দায়ের করেন ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার স্ত্রী রুনা আক্তার। মামলায় আসামি করা হয়েছে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শাহিন আলম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, কাসেম কিবরিয়া, মোহাম্মদ আলি প্রমুখসহ মোট ১৭ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রীর দেওয়া অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা…
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে বেবি দেবনাথ (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সেকেন্ড অফিসার আবদুল মোনাস বলেন, “মঙ্গলবার দুপুরে নবীনগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকসা রাধিকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার তিন যাত্রী আহত হন।” তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে…