- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর ইব্রাহীম (১০) নামে এক শিশুর মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইব্রাহীম উপজেলা সদরের আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে শিশুটি তলিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে দুই দিন ধরে শিশুটির সন্ধান পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা…
মোহাম্মদ মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইসরাফিল হত্যা মামলার প্রধান আসামী বাবু মিয়া (৩৫)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাবু মিয়া কসবা উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। শনিবার দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকার লেনদেনকে কেন্দ্র করে গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাবু মিয়া স্টীলের পাইপ দিয়ে ইসরাফিলের মাথায় আঘাত করে। এতে ইসরাফিল মাটিতে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বাবু মিয়া ও…
মোহাম্মদ মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭ কেজি গাঁজাসহ হাকিম মিয়া (৩৮) নামে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাকিম মিয়া কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং গোপিনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, হাকিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গ্রাম পুলিশ হওয়ায় তাকে কেউ সন্দেহ করত না। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুইয়াপানিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসত ঘর তল্লাশী করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হাকিম মিয়ার বিরুদ্ধে…
মোহাম্মদ মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “কসবার গ্যাস কসবায় চাই না দিলে রক্ষা নাই” প্রতিপাদ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্তমঞ্চে কসবার সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কসবায় গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর শাহীন, জয়নাল আবেদীন, মোবারক হোসেন নাসির, ওবায়দুল্লাহ, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, মনিরুল হক প্রমুখ। বক্তারা বলেন, “বিগত সরকারের সময়ে নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে সালদা গ্যাস কূপ ও পরবর্তীতে তারাপুরে কূপ খনন করা হলেও অজ্ঞাত কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করা হয়। অথচ তারাপুর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ভারত রিগ…
মোহাম্মদ মাসুদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় দুই যুবক-যুবতীকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে বিজিবি ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জের মৃত নূরুল ইসলামের ছেলে বাপ্পি ইসলাম (২৮) ও একই এলাকার মৃত শহীদুল ইসলামের কন্যা মোছা. সুমী বেগম (৩৩)। তারা খালাতো ভাইবোন বলে জানা গেছে। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার গভীর রাতে ২৫ বিজিবি অধীন ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে মাত্র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হীরাপুর নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা জানায়, তারা ভারতের দিল্লিতে…
মোহাম্মদ মাসুদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রানা হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের গোলখার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানা হাজারী ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ মাসুদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খাতা, কলম এবং শিশুখাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, সাংবাদিক আশীষ সাহা ও সুবাষ চন্দ্র কর্মকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম, দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আইমান এবং সিনিয়র সদস্য কামরুজ্জামান রাকিবসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা…
মোহাম্মদ মাসুদ, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া):বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।” শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগালে বিদেশেও চলে যেতে পারবে। কিন্তু সাধারণ নাগরিকরা পারবে না। আমাদের কোনো দেশে ভিসার প্রয়োজন নেই। সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন…
মোহাম্মদ মাসুদ, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া):আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ১০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ৮টা ৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ বোতল স্কফ সিরাপ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি Suzuki Gixxer মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরমান আলী মাসুম…
মোহাম্মদ মাসুদ, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে করে পাচারের সময় ৪২০ বস্তা সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন, বগুড়ার সারিয়াকান্দা উপজেলার মো. জাহিদুল ইসলাম ভোলা (৪৩) ও বগুড়া সদরের মো. জহুরুল ইসলাম (২০)। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ৪২০ বস্তা সারের প্রতিটি বস্তায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সিল ছিল। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।