ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
০১ মে দুপুর ২টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার লাল ইউনিয়নের লালপুর এলাকা থেকে মোঃ কাঙ্গাল মিয়াকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়ার বিরুদ্ধে এর আগেও ০২টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও পরিচয়: মোঃ কাঙ্গাল মিয়া
পিতা: মৃত রুহুল আমিন
মাতা: আলেয়া বেগম
গ্রাম: লালপুর (শান্তিনগর, নতুন বাড়ী)
থানা: আশুগঞ্জ, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
