ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ফরিদা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পঞ্চবটি এলাকার মৃত আব্দুল হাশিমের মেয়ে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
