Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»আশুগঞ্জ»আশুগঞ্জে এনসিপি সমন্বয়ককে ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ
    আশুগঞ্জ

    আশুগঞ্জে এনসিপি সমন্বয়ককে ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

    বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

    আওয়ামী লীগ সরকারের আমলে দলটিকে পুঁজি করে ক্ষমতার অপব্যবহার এবং গত ৫ আগস্টের পটপরিবর্তনের পরও নতুন দলের প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক তথ্যের বরাতে জানা যায়, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে আমিনুল ইসলাম ডালিমের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। উল্টো তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাভোগী দোসর হিসেবে পরিচিত ছিলেন।

    কেউ কেউ বলছেন তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এবং ছাত্রলীগের কমিটিতে থাকা আমিনুল ইসলাম নামটি গোপন করতেই তার নামের আগে ইঞ্জিনিয়ার ও পরে ডালিম শব্দটি যোগ করা হয়েছে। সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে আশুগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিম। সেখানে তাকে আওয়ামী লীগের এমন এক প্রভাবশালী ব্যক্তির ঠিক পেছনে বসে থাকতে দেখা যায়, যিনি বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

    আন্দোলনে ছাত্রীদের ওপর হামলাকারী এবং বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী এমন এক ব্যক্তির সাথে আমিনুল ইসলাম ডালিমের এই প্রকাশ্য সম্পৃক্ততার সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিপ্লবীরা।যে দল (এনসিপি) নিজেদের ‘তথাকথিত বিপ্লবী ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষের শক্তি’ হিসেবে দাবি করে, সেই দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বে কীভাবে একজন আওয়ামী লীগের দোসর ও হামলাকারীদের ঘনিষ্ঠ ব্যক্তি জায়গা পেলেন তা নিয়ে সাধারণ মানুষ ও তৃণমূলের কর্মীদের মাঝে গভীর সংশয় তৈরি হয়েছে।

    স্থানীয়দের প্রশ্ন, যে মেয়েটি বা শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসিকতার সাথে রাজপথে নেমে হামলা-মামলার শিকার হলো, তাদের ওপর নির্যাতনকারীদের পেছনের সারিতে বসা ব্যক্তি কীভাবে আজ বিপ্লবের বার্তা নিয়ে উপজেলার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন?

    অভিযোগে বলা হচ্ছে, ৫ আগস্টের আগে যিনি আওয়ামীলীগকে পুঁজি করে নানা সুবিধা নিয়েছেন ও অপকর্ম করেছেন, তিনি এখন এনসিপির সাইনবোর্ড ব্যবহার করে নতুন করে ক্ষমতার অপব্যবহার করছেন। ৫ আগস্ট-পরবর্তী সময়েও তার এই রূপবদল ও অপকর্ম থামেনি, বরং দল পরিবর্তনের মাধ্যমে তিনি নিজের অবস্থান সুরক্ষিত রাখার চেষ্টা করছেন।

    এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহল এবং আন্দোলনকারী ছাত্র-জনতা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন, দলের ভেতর লুকিয়ে থাকা এমন সুযোগ সন্ধানী এবং স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলটির ভাবমূর্তি শুরুতেই মারাত্মক সংকটে পড়বে।

    এই প্রতিবেদনটি ফেসবুক স্ট্যাটাসসমূহে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে তৈরি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleস্পেনের জয় উদযাপনে সেজদা দেওয়ায় শারিরীক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ
    Next Article নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে- প্রশাসক সিরাজুল ইসলাম

    Related Posts

    আশুগঞ্জের বালু, তিতাসের সিন্ডিকেট ও জমি দখলের অভিযোগে একই চক্রের ইঙ্গিত, ডিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান এমপি শ্যামলের

    August 5, 2026

    আশুগঞ্জে ভারতীয় কাতান শাড়িসহ প্রাইভেটকার আটক, দুই চোরাকারবারি গ্রেফতার

    August 3, 2026

    আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.