দেবগ্রামে ৩ বছরের শিশু ফাতেমা আক্তার নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
দেবগ্রাম মধ্যপাড়া এলাকায় ৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম মোছাম্মত ফাতেমা আক্তার। সে আজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ শিশু ফাতেমা আক্তার দেবগ্রাম মধ্যপাড়ার মরহুম রমজান মিয়ার বড় ছেলে রফিক মিয়ার দ্বিতীয় মেয়ে।
নিখোঁজ শিশুর পরিচয়:
- নাম: মোছাম্মত ফাতেমা আক্তার
- বয়স: ৩ বছর
- পিতা: রফিক মিয়া
- দাদা: মরহুম রমজান মিয়া
- ঠিকানা: দেবগ্রাম মধ্যপাড়া
পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩০২৫২৯৬৫৭
এছাড়া শিশুটির সন্ধানে স্থানীয় থানা ও আশপাশের এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
