ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ অভিযানে ১৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়।পরে মোটরসাইকেলের আরোহী দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—সাইমন, পিতা: ছবির খান এবং সোহেল, পিতা: মোকলেস। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তেতৈয়া এলাকার বাসিন্দা।পুলিশ উদ্ধারকৃত ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
