আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সার উৎপাদন বাড়ানোর উদ্যোগে আশাবাদ
নিজস্ব প্রতিবেদক:
আমদানি নির্ভরতা কমিয়ে দেশে সার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আশুগঞ্জ সার কারখানা পুনরায় চালুর বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। সেই প্রশ্ন উত্থাপনের কিছুদিনের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর এসেছে। ইতোমধ্যে আশুগঞ্জ সার কারখানা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কারখানাটি পুনরায় চালুর ঘোষণাকে দেশের সার উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাটি উৎপাদনে ফিরলে দেশের সার সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আশুগঞ্জ সার কারখানা চালুর বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনকারী সংসদ সদস্য বলেন, ‘আমদানি নির্ভরতা কমিয়ে আমার দেশের সার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আশুগঞ্জ সার কারখানাটি কবে নাগাদ চালু হতে পারে—মহান সংসদে আমি এ প্রশ্নটি উত্থাপন করেছিলাম। কিছুদিনের মধ্যেই তার ফলাফল আসতে শুরু করেছে। ইতোমধ্যে আশুগঞ্জ সার কারখানা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
সরকারের এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের কৃষি ও অর্থনীতির স্বার্থে সার উৎপাদনে সক্ষমতা বাড়ানো জরুরি। দেশীয় উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন কৃষকদের সারের চাহিদা পূরণে সহায়তা হবে, অন্যদিকে তেমনি আমদানির ওপর নির্ভরতাও কমানো সম্ভব হবে।
আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু হয়ে পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের কৃষি ও সার উৎপাদন খাতে নতুন গতি সঞ্চার হবে।
