ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে কসবা পৌরসভার টি. আলী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় মোঃ ইমাম কাউসার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমাম কাউসার গাজীপুর জেলার গাজীপুর সদর থানার বাদে কলমেশ্বর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবু হানিফ এবং মাতার নাম মৃত রফিজা বেগম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
