ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :. ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় সংঘটিত সাদ্দাম হত্যা মামলায় দিনার মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, মামলার তদন্তে দিনার মিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিনার মিয়া কান্দিপাড়া এলাকার মায়মলহাটি গ্রামের মাসুদ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, গ্রেফতারকৃত দিনার মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
