ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও ফেরদৌস আরা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার আকস্মিক মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসন, সহকর্মী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্বশীলতা, সততা ও মানবিক গুণাবলির জন্য তিনি একজন দক্ষ ও জনপ্রিয় কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।
বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
