নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে তাঁদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শোকরানা ও দোয়া মাহফিল।
সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে জেলার সর্বস্তরের আলেম-উলামা, ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) জোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া, খান টাওয়ার সংলগ্ন স্থানে এ শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য, দেশ ও জাতির শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে।
সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিত দোয়ায় অংশ নিতে সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
আয়োজনে:
সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া শাখা
আহ্বায়ক:
শেখ মোহাম্মদ ইলিয়াস
