জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
আয়োজকদের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৬টায় জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হবে এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
একই সঙ্গে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।আয়োজকরা দলের নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
