Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»তিতাস নদীর তীরে নিজস্ব জমি বালু দিয়ে ভরাটের অভিযোগ, এনসিপি নেতা আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে
    ব্রাহ্মণবাড়িয়া

    তিতাস নদীর তীরে নিজস্ব জমি বালু দিয়ে ভরাটের অভিযোগ, এনসিপি নেতা আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJuly 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাশিনগর এলাকায় তিতাস নদীর তীরবর্তী নিজস্ব জমি বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে।

    স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।স্থানীয় সূত্রে জানা যায়, মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে একসময় আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা জায়গাটিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকত এবং শুষ্ক মৌসুমে স্থানীয়রা সেটি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।

    অভিযোগ রয়েছে, প্রথমে ভেকু মেশিন দিয়ে জমির চারপাশে মাটির বাঁধ নির্মাণ করা হয়। পরে ড্রেজারের মাধ্যমে নৌকায় করে বালু এনে টানা কয়েকদিন ধরে জমিটি ভরাট করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।নদী ও জলাশয় রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন ‘ঢেউ’-এর আহ্বায়ক সোহেল আহাদ বলেন, ব্যক্তি মালিকানাধীন জমি হলেও যদি সেটি নদীর ফোরশোর বা সংরক্ষিত তীরবর্তী এলাকার মধ্যে পড়ে, তাহলে সেখানে ভরাট কার্যক্রম আইনসম্মত নয়।

    প্রশাসনের নজরদারির অভাবে তিতাস নদী দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।ভরাট কাজের ঠিকাদার আব্দুর রহমান দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন এবং তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করা হচ্ছে।

    তবে অভিযোগ অস্বীকার করে আজিজুর রহমান লিটন বলেন, এটি তার নিজস্ব জমি। আগে সেখানে ইটভাটা ছিল। ভবিষ্যতে একটি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা থাকায় জমিটি ভরাট করা হচ্ছে। তিনি দাবি করেন, প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে।

    এদিকে জেলা সেটেলমেন্ট কার্যালয়ের উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নাদিরা বেগম জানান, নদীতীরবর্তী এলাকা ভরাটের অনুমতি দেওয়ার ক্ষমতা তাদের কার্যালয়ের নেই। এ বিষয়ে তাদের কাছে কোনো আবেদনও জমা পড়েনি।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, আইন অনুযায়ী নদীর তীরবর্তী এলাকা ভরাট করা যায় না।

    ঘটনাস্থল পরিদর্শনের সময় কাউকে পাওয়া যায়নি। এছাড়া এ কাজের জন্য সরকারি কোনো অনুমতির তথ্যও পাওয়া যায়নি।উল্লেখ্য, বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়—এমন ভরাট কার্যক্রম আইনগতভাবে দণ্ডনীয়।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleনদী ও পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের সদর উপজেলা কমিটি ঘোষণা
    Next Article রথযাত্রায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে বিএনপির নির্দেশ: ব্রাহ্মণবাড়িয়ায় সমন্বয় টিমের কার্যক্রম শুরু

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.