ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আব্বাস মিয়া (৫৪), পিতা: মোঃ হানিফ মিয়া, মাতা: খুসবাহার বেগম, গ্রাম: গোপীনাথপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।২। পেয়ারা বেগম (৫০), স্বামী: রফিক মিয়া, পিতা: মৃত ভুদি মিয়া, মাতা: রাবেয়া বেগম, গ্রাম: মনি অন্দ, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
