ব্রাহ্মণবাড়িয়ার শিকারপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা হনুফা বেগম (বয়স আনুমানিক৪০) গত প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক বিরোধের জেরে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, হনুফা বেগম শারীরিকভাবে কিছুটা অসুস্থ। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না মেলায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার অবস্থান জানা যায়নি। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: +8801622293579
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের প্রতি অনুরোধ—পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
