নিউজ রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহতের কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাফি আহাম্মেদ (২৫), পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: রাজিয়া সুলতানা এবং মুনিয়া আফরিন (ওরফে শাহানাজ বেগম) (১৫), পিতা: মো. শিপন মিয়া, মাতা: নূর জাহান বেগম। তারা উভয়ই ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া), ৬নং ওয়ার্ড, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
