ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি অভিযানে গাঁজা, ইয়াবা ও স্কাফ সিরাপসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় এক আসামির বসতবাড়ি থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই রাতে রাত ১০টা ৩০ মিনিটে থানার আরেকটি দল সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে মিলন মিয়ার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ শাকিল আহমেদ, পিতা: মোঃ সুজন আহমেদ, সাং: পশ্চিম মেরাশানী, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ খোকন মিয়া, পিতা: মৃত সফর আলী, স্থায়ী ঠিকানা: মাধবপুর, হবিগঞ্জ; বর্তমান ঠিকানা: সিঙ্গারবিল মধ্যপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
৩. মোঃ মিলন মিয়া, পিতা: মোঃ সোহাগ মিয়া, স্থায়ী ঠিকানা: পলাশবাড়ি, গাইবান্ধা; বর্তমান ঠিকানা: মিরপুর-১, দারুসালাম, ঢাকা।
৪. মোঃ সোহাগ মিয়া, পিতা: মৃত আরব আলী বেপারী, স্থায়ী ঠিকানা: আড়াইহাজার, নারায়ণগঞ্জ; বর্তমান ঠিকানা: মিরপুর-১, দারুসালাম, ঢাকা।
এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
