ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
একই দিনে সকাল আনুমানিক ৮টা ০৫ মিনিটে থানা পুলিশের আরেকটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ আরও দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ আবু কালাম, পিতা: মৃত নুর ইসলাম বিশ্বাস, সাং: মোরাগাছা মদনপুর, থানা: মনিরামপুর, জেলা: যশোর।
২. মোঃ বাবুল মিয়া, পিতা: দুলাল মিয়া, সাং: মাঝির কোনা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ।
৩. মোঃ রোকন ইসলাম, পিতা: আনোয়ার হোসেন, সাং: বীর কাশিমনগর, থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
