ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এ সময় দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন অ্যাডিশনাল ডিআইজি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
