ব্রাহ্মণবাড়িয়ায় শায়ন (১৬) নামে এক কিশোর গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর শায়ন আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে স্বজনরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ শায়নের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ও কালো রঙের একটি প্যান্ট ছিল। তার চোখের পাশে কেটে যাওয়ার একটি দাগ রয়েছে।
শায়নের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের সৈয়দ গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: আনিসুর রহমান
মোবাইল: ০১৯২৯৭৮৮০১৫
ঠিকানা: সৈয়দ গ্রাম, মজলিশপুর ইউনিয়ন, সদর, ব্রাহ্মণবাড়িয়া
একটি তথ্যই পারে নিখোঁজ শায়নকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। তাই তার সন্ধানে তথ্যটি ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।
