ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন।
সোমবার (২৪ আগস্ট) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এ পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
