ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে “শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি অধিকতর কার্যকর করার কৌশল” বিষয়ক এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আসমা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদুল্লাহ মজুমদার।
সভাটি সঞ্চালনা করেন মাউশির উপপরিচালক মো. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাউশির গবেষণা কর্মকর্তা প্রফেসর মো. মাহবুবুল আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ এ.বি.এম. মোমিনুল হক এবং কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
