ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ রাব্বি (১৫)।
পরিবার সূত্রে জানা যায়, মোঃ রাব্বি পশ্চিম মেড্ডা এলাকার দারুল উলুম মুফতি আমিনী (রহঃ) মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ১৬ ডিসেম্বর বিকেলে সে তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রাব্বির উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যাম বর্ণ। নিখোঁজের সময় তার পরনে ছিল জোব্বা ও পাঞ্জাবি। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পীরবাড়ি মৌবাগ, ওয়ার্ড নং-১ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হেলাল উদ্দিন।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাব্বির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭৭৪৯০৩০৫২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
