ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পীরবাড়ি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান ওয়াসিম (৪০) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে। তিনি পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও প্রচারণা চালিয়ে যাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ওয়াসিম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, “তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান, ৭ দালাল আটক; ৫ জনের কারাদণ্ড
- মোটরসাইকেলে মাদক বহন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে SRB-9-এর জোরালো অভিযান
- ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম
- প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা
- ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
- পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ
- কসবায় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
