নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি (৮ নভেম্বর, ২০২৬):
আজ ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ,
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল র্যালিতে অংশ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর, ইতালি বিএনপি’র প্রধান উপদেষ্টা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন বশির। তার সুদৃঢ় নেতৃত্বে এই কর্মসূচিতে যোগ দিতে আজ বিদ্যাকুট ইউনিয়ন থেকে হাজার খানেক নেতাকর্মী ও সমর্থকের এক বিশাল শোডাউন বের হয়।
দিবসটি উদযাপনের এই আয়োজনে আজ সকাল থেকেই বিদ্যাকুট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে শুরু করেন। এ সময় উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকের মাথায় দলীয় ক্যাপ পরিহিত ছিল, যা পুরো আয়োজনে এক অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার শৃঙ্খলার সৃষ্টি করে।
হাজার খানেক নেতাকর্মী ও সমর্থকের এই বিশাল বহরের যাতায়াত সম্পূর্ণ সহজ ও নিরাপদ করতে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আলতাফ হোসেন বশির নিজ দায়িত্বে সকাল থেকেই পর্যাপ্ত অটোরিকশার ব্যবস্থা করেন। পরবর্তীতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অটোযোগে এই নেতাকর্মী ও সমর্থকরা নবীনগর আলিয়াবাদ মাঠের উদ্দেশে রওনা হন এবং বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
এদিকে আলতাফ হোসেন বশিরের নেতৃত্বে আজকের এই বিশাল বহরটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর, এডভোকেট আব্দুল মান্নানের সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে পুরো এলাকাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। চারপাশের এই পরিবেশ অত্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে।
পথিমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন বশির বলেন, “আজ আমি হাজার খানেক নেতাকর্মী ও সমর্থক নিয়ে যাচ্ছি। আমি এলাকার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আবদুল মান্নান এমপির হাতকে শক্তিশালী করতে চাই। নবীনগরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমি যেন কাজ করে যেতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল ও বিশাল উপস্থিতি এবং এই জোরালো প্রত্যয় আজ পুরো নবীনগর জুড়েই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে।
