নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্ব পাইকপাড়া পাটগুদাম এলাকার ১৮ বছর বয়সী যুবক নিরব দাস নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনে ওঠার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ নিরব দাসের গায়ের রং শ্যামলা। তার বাবার নাম কৃষ্ণ চন্দ্র দাস এবং মায়ের নাম পার্য়েল রানী দাস। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিরব দাস তিতাস কমিউটার ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছানোর পরও তিনি পরিবারের কাছে ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে না।
নিরবের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় তারা সবার সহযোগিতা কামনা করেছেন।
কেউ নিরব দাসের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৮৬৫৬৯০৮৩০
📞 ০১৩৪১৯৫৭৫৮০
নিখোঁজ যুবকের সন্ধানে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
