‘মানুষের পাশে থাকার সুযোগটাই বড়’: রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে সাঈদ হাসান সানি, ব্যালট ৩৫
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
“পদ পাওয়ার জন্য নয়, মানুষের পাশে থাকার সুযোগটা আরও বড় করার জন্য” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ সাঈদ হাসান সানি। নির্বাচনে তাঁর ব্যালট ক্রমিক নম্বর-৩৫।
মানবিক সেবা, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার প্রত্যয়কে সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সাঈদ হাসান সানি।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট তাঁর কাছে শুধু একটি সংগঠনের নাম নয়; এটি মানুষের দুর্যোগ, বিপদ ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর একটি মানবিক অঙ্গীকার। সেই অঙ্গীকারকে আরও কার্যকর ও বিস্তৃত করার লক্ষ্যেই তিনি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন।
সাঈদ হাসান সানির ভাষায়, তাঁর প্রার্থিতা কোনো প্রতিশ্রুতির প্রতিযোগিতা নয়; বরং এটি মানুষের প্রতি দায়িত্ব নেওয়ার একটি ইচ্ছা। তিনি মনে করেন, একটি মানবিক সংগঠনের নেতৃত্বে দায়িত্বশীলতা, আন্তরিকতা, স্বচ্ছতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “পদ পাওয়ার জন্য নয়, মানুষের পাশে থাকার সুযোগটা আরও বড় করার জন্যই আমি প্রার্থী। রেড ক্রিসেন্ট আমার কাছে শুধু একটি সংগঠনের নাম নয় এটি মানুষের বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আমার প্রার্থিতা কোনো প্রতিশ্রুতির প্রতিযোগিতা নয়, এটি দায়িত্ব নেওয়ার একটি ইচ্ছা।”
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “ভোট নয়, প্রথমে চাই আপনার আস্থা।” তাঁর প্রত্যাশা, ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত অবস্থানের পাশাপাশি মানবিক সেবার প্রতি তাঁর দায়বদ্ধতা ও কাজ করার মানসিকতাকেও মূল্যায়ন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ইতোমধ্যে মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার নানা প্রত্যয় সামনে আসছে।
এই নির্বাচনী প্রেক্ষাপটে কার্যকরী সদস্য পদে ব্যালট নং- ৩৫-এর প্রার্থী মোঃ সাঈদ হাসান সানি ভোটারদের কাছে শুধু ভোট নয়, সর্বাগ্রে আস্থা ও সহযোগিতা প্রত্যাশা করছেন। তাঁর প্রত্যাশ নির্বাচিত হলে দায়িত্বকে ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং মানুষের সেবার আরও বড় সুযোগ হিসেবে কাজে লাগাবেন।
