Close Menu
    What's Hot

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    Facebook YouTube
    Trending
    • ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম
    • প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা
    • ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
    • পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ
    • কসবায় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
    • আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
    • বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৫ জনকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা
    • সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সরাইলে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি
    Uncategorized

    সরাইলে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন নদীতে ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ডুবে যাওয়া ট্রলারে টিএসপি, ডিএপি ও এমওপি সার ছিল। এসব সার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলার ও ট্রলারের মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পান। এর মধ্যে ৬৭০ বস্তা সার গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে বোঝাই করা হয়। এসব সারের মধ্যে ১০০ বস্তা টিএসপি, ৩২০ বস্তা ডিএপি এবং ২৫০ বস্তা এমওপি সার ছিল।

    সোমবার ভোরে ট্রলারটি মিঠামইনের উদ্দেশে যাত্রা করে। পথে সকাল ৭টার দিকে রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ৬৭০ বস্তা সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।

    ক্ষতিগ্রস্ত সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া জানান, বরাদ্দ পাওয়া ৯৫০ বস্তা সারের মধ্যে ৬৭০ বস্তা ভৈরব থেকে ট্রলারে করে মিঠামইনে পাঠানো হয়েছিল। পথে দুর্ঘটনায় সারসহ ট্রলারটি ডুবে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

    মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ট্রলারের মালিকপক্ষ ও সার ডিলার জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleনবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রী নিহত
    Next Article হাইওয়ে পুলিশের নতুন প্রধান ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান

    Related Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    November 11, 2026

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    November 11, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    November 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ৫১ দিনেই বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম

    প্রভাবশালীদের বাধায় মরিচাকান্দি ঘাটে লঞ্চ চলাচল ব্যাহত, ৬০ টাকার পথে ভাড়া ১৭০ টাকা

    ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

    পানি লাগবে পানি” বলা সেই শহীদ মীর মুগ্ধের মঞ্চে আবারও কালি লেপন: চিনাইরে তীব্র ক্ষোভ

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.