Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ঋণের চাপে দুই মাসের সন্তান বিক্রির সিদ্ধান্ত, যুবকদের উদ্যোগে ফিরল পরিবারের স্বস্তি
    Uncategorized

    ঋণের চাপে দুই মাসের সন্তান বিক্রির সিদ্ধান্ত, যুবকদের উদ্যোগে ফিরল পরিবারের স্বস্তি

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 20, 2026Updated:October 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মাত্র ৩৫ হাজার টাকা ঋণ। সেই ঋণের চাপে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন এক বাবা। চরম আর্থিক সংকটে শেষ পর্যন্ত দুই মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। তবে স্থানীয় যুবকদের উদ্যোগ ও এক মানবিক ব্যবসায়ীর সহযোগিতায় শেষ পর্যন্ত শিশুটিকে বিক্রির হাত থেকে রক্ষা করা হয়েছে। ফিরে পেয়েছেন জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানগাড়িটিও।

    মর্মস্পর্শী এ ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাজানগর এলাকার।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ভ্যানগাড়ি চালিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চালান। সম্প্রতি ৩৫ হাজার টাকা ঋণের কারণে তাঁর ভ্যানগাড়িটি আটকে যায়। টানা ১৫ দিন গাড়ি চালাতে না পেরে আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে পরিবারে দেখা দেয় চরম সংকট। ঋণ পরিশোধের কোনো পথ খুঁজে না পেয়ে অসহায় অবস্থায় দুই মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

    বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবকেরা শিশুটিকে রক্ষায় এগিয়ে আসেন। পরে নবীনগর বাজারের এক মানবিক ব্যবসায়ী দুলাল মিয়ার ঋণের পুরো ৩৫ হাজার টাকা পরিশোধ করে আটকে থাকা ভ্যানগাড়িটি ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

    এতে সংকটের মধ্যে নতুন করে আশার আলো দেখেন দুলাল মিয়া। সন্তানকে কাছে রাখা এবং জীবিকার অবলম্বন ফিরে পাওয়ায় স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।

    দুলাল মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আর কোনো দিন বিক্রি করব না। আমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ভ্যানগাড়ি চালিয়ে যা আয় করি, তা দিয়েই সংসার চালাই। প্রায় ১৫ দিন ধরে গাড়িটি আটকে থাকায় দিশাহারা হয়ে পড়েছিলাম। এখন স্থানীয় যুবকেরা ও একজন ব্যবসায়ী আমার গাড়িটি উদ্ধার করে দিয়েছেন। আল্লাহ তায়ালা তাঁদের ভালো রাখুন। ইনশাআল্লাহ, এখন পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারব।”

    একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে শিশুটিকে বিক্রির হাত থেকে রক্ষা এবং পরিবারের উপার্জনের পথ ফিরিয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে। যুবকদের উদ্যোগ ও ব্যবসায়ীর সহযোগিতাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

    তবে এ ঘটনা শুধু মানবিক উদ্যোগের গল্প নয়, বরং আর্থিক সংকটে একটি পরিবার কতটা অসহায় হয়ে পড়তে পারে, তারও নির্মম চিত্র। স্থানীয়দের প্রত্যাশা, এমন সংকটে থাকা পরিবারগুলোর পাশে সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বেশি করে এগিয়ে আসবেন, যাতে অভাবের কারণে কোনো বাবা-মাকে এমন চরম সিদ্ধান্তের মুখোমুখি হতে না হয়।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleচার ঘণ্টার শ্রমে ১০ জনের সংসার, সিঙ্গারবিলে অর্পণের ব্যতিক্রমী জীবনসংগ্রাম
    Next Article কুমিল্লায় নয়, ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে আইন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.