ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে জামায়াতের প্রার্থী জুনায়েদ হাসানের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন এনসিপির নেতা আতাউল্লাহ।ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জুনায়েদ হাসানের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির নেতা আতাউল্লাহ।বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন শাখা–২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি নেতা আতাউল্লাহ কর্তৃক দাখিল করা এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি (শনিবার) দুপুর ৩টা ৩০ মিনিটে। শুনানি হবে নির্বাচন ভবনের অডিটোরিয়াম, বেইজমেন্ট–২ এ।এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক প্রাথমিক বাছাই শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জুনায়েদ হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে পরবর্তীতে ১১ দলীয় সমঝোতা জোটে থাকা এনসিপির প্রার্থী আতাউল্লাহ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।জানাগেছে ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনটি ১১ দলীয় সমঝোতা জোটের পক্ষ থেকে এনসিপি নেতা আতাউল্লাহকে দেওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে একই জোটের একজন প্রার্থী হয়ে অপর জোটভুক্ত প্রার্থীর বিরুদ্ধে আপিল করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
