ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। এ সময় তারেক রহমান দলের জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ছাত্রনেতাদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করবে এবং আসন্ন নির্বাচনে দলের সক্ষমতা বাড়াবে। সাক্ষাৎটি দলীয় অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
