ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় পরিচালিত হয়।
অভিযানকালে উক্ত এলাকা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন—
১। খাইরুল ইসলাম (২৮)
পিতা: আবেদ আলী
মাতা: রাবেয়া খাতুন
২। নাঈম (২১)
পিতা: মৃত মোঃ নজরুল ইসলাম
মাতা: মর্জিনা
৩। মোঃ আতিকুল ইসলাম (১৮)
পিতা: মোঃ কামাল উদ্দিন
মাতা: আয়েশা খাতুন
গ্রেফতারকৃত তিনজনেরই
সর্বসাং: পাড়াইল
থানা: কোতোয়ালি
জেলা: ময়মনসিংহ।
আইনগত ব্যবস্থা
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
