ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মাওলানা মোঃ মোবারক হোসাইন।
আজ তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া না গেলেও, এ সিদ্ধান্তে আসনটির নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
