নাসিরনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোট ৮০টি কেন্দ্রের মধ্যে ৭৯টির ফলাফলে তিনি পেয়েছেন ৬৮ হাজার ৪৯৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ.কে.এম আমিনুল ইসলাম পেয়েছেন ২২ হাজার ৪৪৭ ভোট।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল জানা যায়।
