ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারিভাবে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ফলাফল ঘোষণা করেন।ফলাফলে দেখা গেছে, খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীকে ২,০৯,৬৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২,৫৪৭ ভোট।এভাবে জয়ী হওয়ায় শ্যামলের ভোটের ব্যবধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার ভোট বেশি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা এই জয়কে উল্লেখযোগ্য ও প্রভাবশালী হিসেবে দেখছেন।বিজয়ী প্রার্থী শ্যামল তার নির্বাচনী মাঠকর্মীদের সঙ্গে আনন্দ উদযাপন করেছেন এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
