স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৪ মার্চ ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগৎ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।অভিযানকালে যমুনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযান পরিচালনাকারীরা জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এটি সরাসরি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত হওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্ক করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
