মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া হাবলিপাড়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দীর্ঘ ৯ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।উল্লেখ্য, মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। এরপর থেকে তারা কারাগারে ছিলেন।তবে মামলার তদন্তে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আদালত দীর্ঘ ৯ মাস পর তাদের জামিন মঞ্জুর করেন। সম্প্রতি তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।এদিকে মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
